
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ইমরান হোসাইন (৩৫) নামের এক যুবক।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার উপজেলার সাঁতারপাড়া সড়কের মালের বাড়ি এলাকায়।
নিহত ইমরান হোসাইন রামগঞ্জ পৌরসভার টামটা এলাকার বাগাড়ী বাড়ির সৌদি প্রবাসী হাফেজ শামসুল ইসলামের বড় ছেলে।
নিহতের ছোট বোন বুসরা আক্তার জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাপুর বড় মসজিদের দিকে যাচ্ছিলেন ইমরান। পথে সাঁতারপাড়া সড়কের মালের বাড়ি এলাকায় একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ইমরান মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবর আলী জানান,সড়ক দুর্ঘটনা একজন নিহতের খবর শুনেছি আমরা ঘটনাটি শুনে অত্যান্ত মর্মাহত হয়েছি,তবে থানায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























