Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:35:53 pm, Tuesday, 25 August 2026
  • 6 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

রাখব চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকার’- সময়োপযোগী এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কেন্দুয়া পৌরসভা ও স্থানীয় সংগঠন ‘এন১ কেন্দুয়া’ নামক সংগঠনের সার্বিক সহযোগিতায় শহরজুড়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।
এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আশপাশের আবাসিক এলাকা এবং জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে আগাম সতর্কতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
অভিযানে অংশগ্রহণকারীরা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, আঙিনায় বা পরিত্যক্ত পাত্রে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখা এবং এডিস মশার সম্ভাব্য সব প্রজননস্থল ধ্বংস করার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
জনসচেতনতামূলক এ কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। এছাড়াও কার্যক্রমে অংশ নেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া প্রমুখ। অভিযানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শহর পরিষ্কারে হাত লাগান।
এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ‘এন১ কেন্দুয়া’ টিমের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। স্বেচ্ছাসেবকদের মহতী এই উদ্যোগকে আরও উৎসাহিত করতে তিনি তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তার এই ঘোষণায় উপস্থিত স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সামাজিক কাজে আরও নিবেদিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল প্রশাসনের আনুষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনসাধারণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিত চারপাশ পরিচ্ছন্ন রাখতে পারলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব। আর এর মাধ্যমেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করে সুস্থ ও সুন্দর শহর গড়ে তোলা যাবে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট সময় : 08:35:53 pm, Tuesday, 25 August 2026