Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:40 pm, Tuesday, 25 August 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ জিনারুল ইসলাম, পাইকগাছা,

জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাইকগাছা পৌরসভার বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এদিন এমপি মাওলানা আবুল কালাম আজাদ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং পৌর বাজার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণ ও জনদুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। পরে জলাবদ্ধতা নিরসন ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এমপি আবুল কালাম আজাদ বলেন, পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে নাগরিকদেরও নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই জলাবদ্ধতা ও মশাবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ ও মাওলানা আব্দুল কাদীর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ

আপডেট সময় : 08:33:40 pm, Tuesday, 25 August 2026