Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:06 pm, Tuesday, 25 August 2026
  • 5 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজের সব স্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবেকবান মানুষের নীরবতা সমাজকে আরও অন্ধকারের দিকে নিয়ে যায়।

২৫ শে আগস্ট মঙ্গলবার, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’ স্লোগানে উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

মাদকের বিস্তার সমাজব্যবস্থাকে ভেঙে দিচ্ছে উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখনই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের কোনো সন্তান মাদক গ্রহণ করুক, তা হতে দেওয়া যায় না।’

মাদককে সামাজিক অস্থিরতা ও অপরাধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপরই নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তিনি কখন খুন, চুরি বা ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়বেন, তা আগে থেকে বলা যায় না। সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে হলে মাদকের বিস্তার ঠেকাতে হবে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে দাঁড়িয়েছিলেন, একইভাবে সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

মাদক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রশাসনিক অভিযান ও আইনের প্রয়োগ অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্য দিন, আমরা কঠোর ব্যবস্থা নেব। মাদকের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।’

তবে শুধু প্রশাসনিক অভিযান যথেষ্ট নয় বলে মন্তব্য করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। শুধু শিক্ষিত ও সম্মানিত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সচেতন নাগরিকদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।

অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তানকে শুধু সনদ কিংবা ভালো ফলের জন্য প্রস্তুত করলে হবে না; তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যে সন্তান বাবা-মাকে সম্মান করে না, ছোটদের ভালোবাসে না এবং অন্যের বিপদে এগিয়ে আসে না, তার শিক্ষাগত সাফল্য পরিবার বা সমাজের কাজে আসে না।

শিক্ষার্থীদের সময় কাজে লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সময় কিনতে পাওয়া যায় না। বিশ্বে টিকে থাকতে হলে মেধা ও দক্ষতা অর্জন করতে হবে। মাদকের পেছনে সময় নষ্ট করলে যোগ্যতা অর্জন কিংবা সুস্থভাবে চিন্তা করা সম্ভব হবে না।’

শিক্ষকদের শিক্ষার্থীদের সামনে আদর্শ হিসেবে নিজেদের উপস্থাপনের আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, শুধু মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিলে হবে না। অভিভাবক, শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের এমনভাবে চলতে হবে, যাতে তাঁদের দেখে তরুণেরা অনুপ্রাণিত হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদকের প্রতি সামাজিক ঘৃণা তৈরির পাশাপাশি মানুষের মধ্যে ভালোবাসা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। এসব মূল্যবোধ কিনতে পাওয়া যায় না; নিজের মধ্যে ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয়।

বড় অনুষ্ঠান, সাউন্ডবক্স বা প্যান্ডেল দিয়ে কোনো এলাকাকে মাদকমুক্ত করা যাবে না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মুরাদপুরে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী না থাকলেই এ আয়োজন সফল হবে। সমাজ শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের নয়, এটি সবার। প্রত্যেকে দায়িত্ব পালন করলে নিরাপদ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম, ভাটেরখীল উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য এজহারুল ইসলাম, সমাজসেবক মো. শহিদুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ সাকিল।

এর আগে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সেখানে তিনি সততা ও স্বচ্ছতার সঙ্গে জনভোগান্তি কমিয়ে সরকারি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক অনুদান, হুইলচেয়ার, গাছের চারা, শিক্ষা ও ক্রীড়াসামগ্রী, স্বাস্থ্যকেন্দ্রের উপকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেঞ্চ বিতরণ করা হয়।

সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক সীতাকুণ্ড মডেল থানা, অস্ত্রাগার ও উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি

আপডেট সময় : 08:33:06 pm, Tuesday, 25 August 2026