
মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
সিলেটের ত্রিপল মার্ডারের প্রকৃত জড়িতদেদর সনাক্ত করতে প্রশাসন ব্যর্থ হলে প্রয়োজনে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে কঠোর আন্দোলনের পথ বেছে নেবে।
সিলেটের রায়নগরে ত্রিপল মার্ডারের ঘটনায় কাঁদছে লন্ডন, ঘটনা শুনে আমি নিজেও কেঁদেছি, পুলিশ প্রশাসন কাজ করছে কিন্তু এখনো রহস্য উদঘাটন বা প্রকৃত জড়িতদের আটক করতে পারেনি। যার ফলে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যেমন ধুম্রজালের সৃষ্টি হয়েছে তেমনি হতাশা ও আতঙ্ক বিরাজ করছে ।
মামলা হয়েছে জড়িত বলে পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তার নামও নেই যদিও
আদালতে বাবুল নামের এক ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছে। কিন্তু তারপরও ত্রিপল মার্ডার নিয়ে অসন্তোষ প্রশাসনের প্রতি সচেতন মহল ও প্রবাসীরা এমনটাই জানা গেল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীর সম্বর্ধনায় যোগ দিয়ে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১ টায় যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আসলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স এ সংবর্ধনা শেষে মিডিয়া কর্মীদের সাথে আলাপ কালে হেলাল চৌধুরী
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি ও মানুষের মধ্যে আতঙ্ক দূর করে শান্তির শহর সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান প্রশাসনের প্রতি।
তিনি বলেন, ত্রিপল মার্ডারের প্রকৃত জড়িতদেদর সনাক্ত করতে প্রশাসন ব্যর্থ হলে প্রয়োজনে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে কঠোর আন্দোলনের পথ বেছে নেবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিক্ষুব্ধ । ত্রিপল মার্ডারের ঘটনা নিয়ে হতাশাগ্রস্ত।
তারা কথা বললে সকলেই বলেন, ত্রিপল মার্ডারের ঘটনা নিয়ে কান্না জড়িত কন্ঠে । তাই এর একটা সুরাহা হতে হবে।

























