
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে দুই দিন ধরে অনশন করছেন ফাতেমা আক্তার (২৩) নামের এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে। অনশনরত তরুণী ফেনী জেলা থেকে এসে ওই বাড়ির প্রেমিক ইমন হোসেনের (২৭) বাড়িতে অবস্থান করছেন।
ফাতেমা আক্তারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইমন হোসেন তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। তাই সে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।
ফাতেমা বলেন, বিয়ের আশ্বাস দেওয়ায় সে ইমনের সঙ্গে সম্পর্কে জড়ান। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন করছেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই তরুণী বিয়ের দাবিতে আরো কয়েকবার এই ছেলের বাড়িতে এসেছিল কিন্তু ছেলে বিদেশ থাকার কারণে আমরা বিস্তারিত কিছু জানতে পারি নাই,এবং ঘটনার কোনো শুরুাহ করা সম্ভব হয়নি। প্রতিবারই তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

























