Dhaka , Sunday, 23 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:09 pm, Sunday, 23 August 2026
  • 7 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পুনে সফরকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

শনিবার পুনেতে রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে কটাক্ষ করে মহারাষ্ট্র বিজেপি এটিকে ‘পয়সে কি গুঞ্জ’ বলে অভিহিত করেছে।

বিজেপির অভিযোগ, রাহুলের কর্মসূচিতে বড় ধরনের জনসমাগম ঘটাতে কংগ্রেস প্রায় ১০ কোটি রুপি খরচ করছে। এমনকি নির্বাচিত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের কর্মসূচির প্রচারের জন্য ৩৫ হাজার রুপি করে দেওয়ারও অভিযোগ করেছে দলটি।

তবে বিজেপির এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। কংগ্রেসও অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে।

শনিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুনের আরটিও চকের কাছে এআইএসএসএমএস কলেজ মাঠে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী।

কংগ্রেসের দাবি, তরুণদের মধ্যে রাহুলের জনপ্রিয়তা বাড়ছে বলেই বিজেপি আতঙ্কিত হয়ে এমন প্রচার চালাচ্ছে। দলটির আরও অভিযোগ, রাহুলের কর্মসূচি ঠেকাতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

এর আগে পুনের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে রাহুলের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করাকে কেন্দ্র করে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং এবিভিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এনএসইউআইয়ের অভিযোগ, এবিভিপির কর্মীরা তাদের ওপর হামলা করেছেন। অন্যদিকে এবিভিপির দাবি, এনএসইউআইয়ের নেতাকর্মীরা জোর করে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের কর্মসূচিতে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে দেশজুড়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি করছে কংগ্রেস। এর আগে রাজস্থানের কোটা, উত্তরাখণ্ডের দেহরাদুন ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও একই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাহুল গান্ধী।

ফলে পুনের কর্মসূচিকে ঘিরে কংগ্রেস-বিজেপির এই নতুন সংঘাত আগামী দিনে আরও কতটা রাজনৈতিক উত্তেজনা তৈরি করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

আপডেট সময় : 07:36:09 pm, Sunday, 23 August 2026