
তৌফিক আলম চৌধুরী,
চট্টগ্রামে SSC পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে “SSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ৭ম তলা হলরুমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Legend Foundation-এর উদ্যোগে এই উৎসবমুখর সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের তৌফিক আলম চৌধুরী ও নিশিতা বড়ুয়া এর যৌথ সঞ্চালনায় অতিথি ও ক্যারিয়ার সেশন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ সেকান্দর খান এবং বিশেষ অতিথি ছিলেন ইঞ্জি. রোটারিয়ান মতিউর রহমান।
কৃতি শিক্ষার্থীদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকগুলো তুলে ধরতে আয়োজন করা হয় বিশেষ Career & College Life Guidance Session। এতে সুমন কানোনগো, তানভীর শাহরিয়ার রিমন, ডাঃ কে এম হাসান রিপন এবং ক্যাপ্টেন আতিক উল আজম খান বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের আলোচনায়—
SSC পরবর্তী সঠিক কলেজ নির্বাচন ও উচ্চশিক্ষার পূর্বপ্রস্তুতি,
যুগোপযোগী ক্যারিয়ার পরিকল্পনা ও ব্যক্তিগত দক্ষতা (Soft Skills) উন্নয়ন,
জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায় এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন।
সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য
Legend Foundation-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য উদযাপন করাই আমাদের লক্ষ্য নয়; বরং ভবিষ্যৎ পথচলায় সঠিক দিকনির্দেশনা দেওয়াও আমাদের মূল উদ্দেশ্য।”
সংগঠনের সভাপতি আশরাফুর রহমান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান। সাবেক সভাপতি ওমর ফারুক জিসান, সাবেক সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান রবিন তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান পরিচালনা ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রোগ্রাম চেয়ারম্যান আরিয়ান আহমেদ শাহজাহান।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও স্মারক প্রদান
শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুপ্রেরণামূলক সেশনের পাশাপাশি এতে উন্মুক্ত মতবিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা যুক্ত করা হয়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র (Certificate), ক্র্যাস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সামাজিক সচেতনতা, দক্ষতা উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে Legend Foundation ভবিষ্যতে এমন শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।


























