Dhaka , Thursday, 13 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে কে ইসলাম ফাহিমের উদ্যোগে চবি ছাত্রদলের দোয়া ও তাবারুক বিতরণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল পাইকগাছায় জামায়াত নেতাকে হেনস্তার অভিযোগ; সালিসি বৈঠক হলো কাল জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার মধুপুরে ১২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন সরাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭জন কারাগারে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান, নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক ২৪ রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়ের সভা অনুষ্ঠিত মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা করবো: ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার সিলেটের রায়নগর মিতালি এলাকায় স্বামী স্ত্রী ও বাসার কাজের মেয়ে সহ ট্রিপল মার্ডার’র ঘটনা কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা,গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ সিএমপি ডবলমুরিং থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) নেতাকর্মী গ্রেপ্তার পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা হারিয়ে যাওয়ার শঙ্কা, দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা-সংস্কৃতি রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত  অসহায় হাজং দম্পতির পাশে ভারপ্রাপ্ত স্পিকার, বদলে যাচ্ছে জীবনের চিত্র রামুতে ইপসা ও আই আর সি এর উদ্যোগে মাদক, শিশুশ্রম, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে মুখোমুখি সংলাপ কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান? ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের হাল ধরবেন কে? তালিকায় আছেন যারা সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী মানিকগঞ্জে গরু চড়ানো নিয়ে বিরোধে হামলা, মা-ছেলেসহ আহত ৩ মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি :- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

পাইকগাছায় জামায়াত নেতাকে হেনস্তার অভিযোগ; সালিসি বৈঠক হলো কাল

  • Reporter Name
  • আপডেট সময় : 01:14:17 pm, Thursday, 13 August 2026
  • 1 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

খুলনার পাইকগাছায় পূর্ববিরোধের জেরে জামায়াতের এক নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ, জুতা দিয়ে মারতে উদ্যত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে হাতাহাতির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের উত্তর রাড়ুলী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাড়ুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মো. আতিয়ার রহমান সরদার শনিবার দুপুর ২টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের জহুরা বেগমের সঙ্গে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় জহুরা বেগম তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে জুতা হাতে মারতে উদ্যত হন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, জহুরা বেগমের পারিবারিক জমি নিয়ে তাঁর আপন দেবর আব্দুল মজিদ সরদারের সঙ্গে আগে থেকেই বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত ১৭ জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াত নেতা আতিয়ার রহমান সরদারসহ তৈয়েবুর রহমান, আসলাম সরদার, আব্দুল আজিজ সরদার, শরিফুল সরদার ও রবিউল সরদার উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেন।

এলাকাবাসীর দাবি, ওই বৈঠকে জহুরা বেগমের স্বামী হায়দার আলী উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা করে নেন। এ বিষয়ে একটি লিখিত মীমাংসাপত্রও স্থানীয়ভাবে সংরক্ষিত রয়েছে। তবে জহুরা বেগম ওই মীমাংসা মেনে নেননি বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, পরবর্তীতে জহুরা বেগম তাঁর দেবর আব্দুল মজিদ সরদারের ছেলে হাদি হাসানসহ তিনজনকে বিবাদী করে পাইকগাছা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার উদ্যোগ নেন। মামলার আবেদন লেখাও হয়েছিল বলে স্থানীয়দের দাবি। তবে শেষ পর্যন্ত তিনি মামলা করেননি। ওই আবেদনের একটি কপিও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ১৫ থেকে ২০ জন নারী-পুরুষের দাবি, শনিবারের ঘটনায় জহুরা বেগম প্রকাশ্যে আতিয়ার রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে জুতা হাতে তাঁকে মারতে উদ্যত হন। পরে আতিয়ার রহমান তাঁকে ‘বেয়াদব’ বলে সেখান থেকে চলে যান। এ পরবর্তী তাঁর স্ত্রী ও বড়ভাবীর সঙ্গে জহুরা বেগমের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সুফিয়া বেগম বলেন, কথা-কাটাকাটি শেষে জহুরা বেগম গোসল করে উপরে ওঠার সময় বাঁশে লেগে তাঁর মাথা কেটে যেতে পারে। তবে আতিয়ার রহমানের সঙ্গে তাঁর কোনো মারামারি হয়েছে-এমন ঘটনা আমরা দেখিনি।

এ বিষয়ে জহুরা বেগমের দাবি, আতিয়ার রহমান সহ তিনজন মিলে আমাকে মারধর করে মাথা ফাটিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন

পাইকগাছায় জামায়াত নেতাকে হেনস্তার অভিযোগ; সালিসি বৈঠক হলো কাল

আপডেট সময় : 01:14:17 pm, Thursday, 13 August 2026