Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা শামারুহ মির্জার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:00:49 pm, Tuesday, 11 August 2026
  • 48 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ঠাকুরগাঁও জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

ফল প্রকাশের পর শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের চিত্র সামনে আসতেই স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ও চিকিৎসা বিজ্ঞানী ডক্টর শামারুহ মির্জা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি প্রথমে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

আর যারা পাস করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আবারও চেষ্টা করার পরামর্শ দেন তিনি।

শামারুহ মির্জা বলেন, পরীক্ষায় একবার ব্যর্থ হওয়াই জীবনের শেষ নয়। আবার পড়াশোনা ও চেষ্টা করার সুযোগ রয়েছে। গ্রেডের চেয়ে পরিশ্রম ও চেষ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তবে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের পাঁচটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস না করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন শামারুহ মির্জা।

তিনি ঘটনাটিকে ‘শিউরে ওঠার মতো’ বলে উল্লেখ করে এসব বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার দাবি জানান।

তার প্রশ্ন—কেন এমন ফলাফল হলো, সমস্যাটি কোথায় এবং এর সমাধান কী?

ঠাকুরগাঁওয়ে শতভাগ ফেল করা পাঁচটি প্রতিষ্ঠান হলো—ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারদিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

এসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় স্থানীয় অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষক সংকট, তদারকির অভাব নাকি শিক্ষার গুণগত মানের ঘাটতি—কোন কারণে এমন ফলাফল হয়েছে, তা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলছেন, শুধু ফলাফল প্রকাশ করলেই হবে না; সমস্যার মূল কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, কেন ওই বিদ্যালয়গুলোতে এমন ফল বিপর্যয় ঘটেছে, তা তদারকি ও অনুসন্ধানের মাধ্যমে বের করা হবে।

এখন স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা শামারুহ মির্জার

আপডেট সময় : 04:00:49 pm, Tuesday, 11 August 2026