Dhaka , Tuesday, 11 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩

এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:21:57 am, Tuesday, 11 August 2026
  • 8 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫৯ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন শিক্ষার্থী।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে শুরু হয় আনন্দ-উল্লাস। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। চলে মিষ্টি বিতরণও।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ জন এবং মানবিক বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এ ছাড়া ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন পেয়েছে জিপিএ-৫।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসীর বাবা তরিকুল ইসলাম মেয়ের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে। ক্লাসের আগে ও পরে নিয়মিত বিশেষ ক্লাসের কারণেই এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

ফলাফল ঘোষণার পর এক অনানুষ্ঠানিক বৈঠকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা।

তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসিতে কাঙ্ক্ষিত ফল করবে—এ বিষয়ে তাদের গভীর আস্থা ছিল। সবচেয়ে বড় বিষয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পায় না।

অধ্যক্ষ আরও বলেন, তার বিশ্বাস, এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অভিযাত্রা অনেক দূর পর্যন্ত যাবে।

এদিকে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানসহ অন্যান্য সদস্যরা।

গত বছরের তুলনায় এবারও প্রতিষ্ঠানটির ফলাফলে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৩৫ জন।

আর একই বছর এইচএসসি পরীক্ষায় ৪২৩ জন জিপিএ-৫সহ পাসের হার ছিল ৯৯ দশমিক ৯১ শতাংশ।

এবার এসএসসিতে ৭৯৩ জনের জিপিএ-৫ এবং ৯৯ দশমিক ৫৯ শতাংশ পাসের হার—সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্যেরই আরেকটি উদাহরণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন

এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন

আপডেট সময় : 11:21:57 am, Tuesday, 11 August 2026