Dhaka , Thursday, 6 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল মধুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রুমিন ফারহানার সভায় নেই বিএনপি বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: চবিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল  জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনায় চরভদ্রাসনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না’ :- চউক চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”:- চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নেতাকর্মীদের ওপর জামাত-শিবিরের মামলার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজসহ ১ জন গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নেয়নি ইবি ছাত্রদল অদম্য জুলাই মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য স্বপ্নের সুরে এগিয়ে চলা মধুপুরের গীতিকার আমিনুল ইসলাম সেলিম জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিল্পকলায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জুলাইয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় ঘন্টা বেজে ওঠে -জাহান্দার আলী এমপি

গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:01 am, Thursday, 6 August 2026
  • 3 বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি,

ভোলা, ৫ আগস্ট: গণভোটের গণরায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাইয়ের সহিংস ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) বাদ আসর ভোলা প্রেসক্লাব সংলগ্ন কাবিন মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি গণমিছিল কাবিন মসজিদ চত্বর থেকে শুরু হয়ে ভোলা প্রেসক্লাব সংলগ্ন সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়। জেলা, সদর উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি শহরে ব্যাপক সাড়া ফেলে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর ও ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির জেলা সভাপতি সাংবাদিক বশির আহমেদ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মো. রুহুল আমিনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই আন্দোলনে প্রাণহানির ঘটনাগুলোর বিচার এবং গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় বাস্তবায়ন জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে। তারা অভিযোগ করেন, বিচার ও সংস্কার প্রক্রিয়ার ধীরগতির কারণে জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।

সমাবেশ থেকে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, গুম কমিশন পুনঃপ্রতিষ্ঠা এবং ওসমান হাদীর হত্যাকাণ্ডসহ জুলাইয়ের সহিংস ঘটনায় নিহতদের সব ঘটনার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায়বিচার ও সংস্কারের প্রত্যাশা দ্রুত বাস্তবায়িত না হলে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদার করা হবে। একই সঙ্গে তারা সরকারকে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে গণমিছিল সম্পন্ন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

আপডেট সময় : 11:55:01 am, Thursday, 6 August 2026