
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি শহিদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের যথাযথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

























