Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রুমিন ফারহানার সভায় নেই বিএনপি বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: চবিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল  জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনায় চরভদ্রাসনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না’ :- চউক চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”:- চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নেতাকর্মীদের ওপর জামাত-শিবিরের মামলার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজসহ ১ জন গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নেয়নি ইবি ছাত্রদল অদম্য জুলাই মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য স্বপ্নের সুরে এগিয়ে চলা মধুপুরের গীতিকার আমিনুল ইসলাম সেলিম জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিল্পকলায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জুলাইয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় ঘন্টা বেজে ওঠে -জাহান্দার আলী এমপি মাদারীপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব জাফর ইকবালের সঙ্গে প্রেম নিয়ে যে তথ্য দিলেন ববিতা আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:42:21 pm, Wednesday, 5 August 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বাঁশখালী সফর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন পুনর্বাসন ঘরের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

৫ আগষ্ট বুধবার, তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন।

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফরের কথা রয়েছে। সফরকালে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন নির্ধারিত অনুষ্ঠানস্থলে প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক সেখানে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি নিয়ে কথা বলেন।
অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রতিটি বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক। নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরে বৃষ্টি ও কাদা উপেক্ষা করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন পুনর্বাসন ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় তিনি একটি জরাজীর্ণ ও আংশিক ভেঙে পড়া ঘরে বসবাসরত পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারটি প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন ঘরের চাবি পাবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
নির্মাণাধীন ঘরগুলোর কাঠামোগত স্থায়িত্ব ও কাজের মান নিয়েও সংশ্লিষ্ট প্রকৌশলী ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি টিনের ঘরে দুটি কক্ষ থাকবে। ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার থাকবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন

প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : 08:42:21 pm, Wednesday, 5 August 2026