
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাইযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা।

























