
মাকসুদুল হোসেন তুষার,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপর জামাত-শিবিরের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা । বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, মুড়াপাড়া কলেজের ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান পাপ্পু, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খাঁন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আবুল হোসেন সজিবসহ আরো অনেকে ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপর অতর্কিত হামলার নিন্দা জানাই। সে সাথে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে এই নৈরাজ্য বন্ধ করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবে।
পরে ছাত্রদল নেতা কর্মীরা স্বৈরাচার বিদায়ের দুই বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিলও করেন।

























