Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:29 pm, Saturday, 1 August 2026
  • 65 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

কিছু বিয়ে মনে থাকে জমকালো সাজসজ্জার জন্য, আবার কিছু বিয়ে স্মরণীয় হয়ে থাকে গান-বাজনা কিংবা আয়োজনের কারণে। তবে ভারতের কেরালার একটি বিয়ে আলোচনায় এসেছে একেবারেই ভিন্ন কারণে।

এই বিয়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যমজ মানুষ!

কেরালার চঙ্গনাচেরির মেট্রোপলিটন চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে যমজ ভাই আখিল কে থমাস ও নিখিল কে থমাসের উপস্থিতিতে তৈরি হয় ব্যতিক্রমী এক পরিবেশ।

আখিল বিয়ে করেন যমজ বোন ম্যাগি মেরিকে। আর তার যমজ ভাই নিখিল পাশে দাঁড়ান ম্যাগির যমজ বোন মারিয়া মেরির সঙ্গে।

তবে চমক এখানেই শেষ নয়।

বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করেন যমজ দুই পুরোহিত—ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল।

আর বেদিতে তাদের সহায়তা করেন আরও একজোড়া যমজ ভাই—জেরন জেমস ও জোহন জেমস।

অর্থাৎ বর যমজ, কনে যমজ, পুরোহিত যমজ এবং তাদের সহকারীও যমজ!

দুই পরিবারের কাছে এটি শুধু একটি বিয়ের অনুষ্ঠান ছিল না; বরং বহু বছর ধরে লালন করা একটি স্বপ্নের বাস্তব রূপ।

জানা গেছে, আখিল ও নিখিল দুজনেই মার্চেন্ট নেভিতে কর্মরত। অন্যদিকে ম্যাগি ও মারিয়া কাজ করছেন তথ্যপ্রযুক্তি খাতে।

যমজ দুই বোন জানান, ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল—যমজ মানুষদের ঘিরে বিশেষ এক বিয়ের আয়োজন করা। পরিবারের সদস্যরাও সেই স্বপ্ন পূরণে পাশে ছিলেন।

যমজ পুরোহিতদের খুঁজে পেতে তারা বিশেষ উদ্যোগ নেন। পরে যমজদের জমায়েতের জন্য পরিচিত একটি গির্জার মাধ্যমে খুঁজে পান ওই দুই পুরোহিতকে।

বিয়ের অনুষ্ঠান পরিচালনা করে যমজ পুরোহিতরাও জানান, যমজদের এমন বিয়ে সম্পন্ন করা তাদের জন্য ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা।

তাদের ভাষায়, একই দিনে একসঙ্গে জন্ম নেওয়া মানুষদের নতুন জীবনের পথচলাও একসঙ্গে শুরু হতে দেখা সত্যিই আনন্দের।

সব মিলিয়ে যমজদের এই ব্যতিক্রমী আয়োজন শুধু বিরল কিছু ছবির জন্ম দেয়নি, বরং অতিথি ও স্বজনদের জন্য তৈরি করেছে জীবনের এক চিরস্মরণীয় মুহূর্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে

আপডেট সময় : 05:17:29 pm, Saturday, 1 August 2026