Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:04 pm, Wednesday, 29 July 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ মাওলাদ হোসেন মঈন,

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পরপর তিনটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে দক্ষিণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিনের বাসায় চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল আমিন জানান, গভীর রাতে সুকৌশলে চোরচক্র তার বসতঘরে প্রবেশ করে আলমারি খুলে ভেতরে রাখা একটি ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি আলমারি খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারিতে রাখা নগদ টাকা খুঁজে না পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
তিনি জানান, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ওই টাকা আলমারিতে সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার পর তিনি কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় এটি অল্প সময়ের ব্যবধানে তৃতীয় চুরির ঘটনা। এর আগে দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানে চুরি এবং তালুকদার কসমেটিক্সে চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত নামলেই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “একই এলাকায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক এবং এলাকায় রাতের টহল আরও জোরদার করুক।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, “চুরির ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : 07:06:04 pm, Wednesday, 29 July 2026