Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:39 pm, Wednesday, 29 July 2026
  • 32 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের উন্নত সেবা নিশ্চিত, হাসপাতালের ওয়ার্ডগুলো আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে ‘জুতাবিহীন চলাচল’ কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করা হয়। সময়োপযোগী ও জনস্বাস্থ্যবান্ধব এ উদ্যোগের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

নতুন এ কার্যক্রমের আওতায় হাসপাতালের ওয়ার্ডে প্রবেশের আগে রোগী, তাদের স্বজন ও দর্শনার্থীদের হসপিটালের নিচ তলায় নির্ধারিত স্থানে জুতা বা স্যান্ডেল খুলে রাখার জন্য জুতা রাখার র‍্যাক স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ওয়ার্ডের ভেতরে বাইরের জুতা ও স্যান্ডেলের ব্যবহার সীমিত করা গেলে বাইরের ময়লা ও জীবাণু প্রবেশের ঝুঁকি কমবে। এতে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত থাকবে এবং ভর্তি রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতেও সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. ফখরুদ্দীন আহমেদ, ডা. মো. আবু জাফর, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, বেসরকারি ক্লিনিকগুলো যদি জুতাবিহীন পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের উন্নত ও মানসম্মত সেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিকভাবে রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের জন্য আরও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফল করতে রোগী, স্বজন ও দর্শনার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা সহযোগিতা কামনা কামনা করেছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল

আপডেট সময় : 06:47:39 pm, Wednesday, 29 July 2026