
লেখক: সুতপা চক্রবর্তী
আমিতো মানচিত্র চিনি না
চিনি না লাল-সবুজ পতাকা,
বুঝিনা গণতন্ত্র,চিনি না জনগণ
শুধু বুঝি মায়ের আলিঙ্গন।
পৃথিবীর বুকে ছোট্ট সার্বভৌম রাষ্ট্র
পিতা ছাড়া যেমন ছিল-
আজ এ ছোট্ট কুড়ে ঘরে
মায়ের ছবিটার উপরে মাথা রেখে
মনে হয় সেটাই যেন আমার
বড় কষ্টে অর্জিত স্বাধীন ভূখন্ড।
জণগনের দ্বারা, জণগনের জন্য যে রাষ্ট্র
মায়ের মাথার খুলি কী করে হলো পদদলিত?
ঘুম আসেনা চাঁদের কিরণ ভাঙ্গা ঘরে এলেও
মায়ের গন্ধ খুঁজতে-
কোন নক্ষত্রযান হবে কী আবিষ্কৃত?
কিছু চাই না,কিছু বুঝি না
আমার একমাত্র নিরাপদ আশ্রয়,
জঠোরে রেখেছে, বড় আদরে
একটি বার সেই কোলটি ফিরিয়ে আনো।
ঘটনার পরে ঘটনা আসে
ভুলে যাও তোমরা সবই
কী করে ঘুমাবো এ ধরণীতলে
মা যে আমার দেয়ালে টানানো
কেবলই নিরব ছবি।

























