Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:25 pm, Sunday, 26 July 2026
  • 8 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর একটি তেলের ট্যাংকার নৌ-মাইনে আঘাত পেয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় ট্যাংকারটি মাইনের সঙ্গে সংঘর্ষে পড়ে।

তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা, জাহাজটির পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত ২৬ জুন ইরান সতর্ক করে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেহরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে।

এদিকে, গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল ঘোষণা করেন। এর পেছনে হরমুজ প্রণালিতে একাধিক ট্যাংকারে হামলা এবং এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের নিয়ম নিয়ে বিরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

হরমুজ প্রণালি ইস্যুতে দুই দেশের অবস্থান স্পষ্টভাবে ভিন্ন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌপথ হিসেবে এ জলপথে অবাধ জাহাজ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে, তাদের উপকূলসংলগ্ন নির্ধারিত চ্যানেল ব্যবহার করে এবং ইরানের নৌ-নিয়ম মেনেই সব জাহাজকে চলাচল করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় : 07:09:25 pm, Sunday, 26 July 2026