Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:38 pm, Tuesday, 21 July 2026
  • 54 বার পড়া হয়েছে

আজকের বাংলা ডেস্ক,

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে জয় পায়। ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যা তাদের পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার ড্রেসিংরুম টানেলে লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ সতীর্থদের কী বলেছিলেন, তার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, পর্দার আড়ালের টানেল ফুটেজে দেখা যায়, ম্যাচ শুরুর আগে এবং বিরতিতে সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অধিনায়ক মেসি ও গোলরক্ষক মার্তিনেজ। পুরো ম্যাচেই স্পেনের চাপে ছিল লিওনেল স্কালোনির দল। একের পর এক আক্রমণ সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল খেয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

ফাইনালের আগে রেফারিং নিয়ে বিতর্ক এবং দক্ষিণ আমেরিকার দল হিসেবে আর্জেন্টিনা সুবিধা পেয়েছে—এমন অভিযোগে টুর্নামেন্টজুড়ে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে ম্যাচের আগে সতীর্থদের বাইরের সব আলোচনা ভুলে যাওয়ার আহ্বান জানান মেসি।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি। ছেলেরা, শান্ত থাকো, আমি চাই তোমরা স্থির থাকো। শুধু খেলায় মন দাও, ঠিক আছে? সবকিছু ভুলে যাও, শুধু খেলো। শুধু খেলায় মনোযোগ দাও, সবাই।’

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও বলের দখল ও খেলায় স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। বিরতিতে টানেলে সতীর্থদের সামনে আরও কড়া বক্তব্য দেন দিবু মার্তিনেজ।

অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক বলেন, ‘চলো, মন থেকে খেলো, ছেলেরা। মন দিয়ে খেলতে হলে সামনে এগোতে হবে, পেছনে নয়—সামনে। সামনে, সামনে, সামনে। কাপুরুষরা পেছনের দিকে খেলে, আমরা সামনে এগোব। তিনটি পাস খেলো, তারপর লিওকে খুঁজে বের করো। আমি চাই, পেছন থেকেও আমরা আক্রমণ গড়ে তুলি।’

এরপর আবারও কথা বলেন মেসি। তিনি বলেন, ‘চলো ছেলেরা, আসল চেহারা দেখাও। সবসময়ই তো আমাদের সেটা ছিল, এখন কি সেটা দেখাব না? চলো। আমাদের ফুটবল খেলি। চলো।’

৩৯ বছর বয়সী লিওনেল মেসির ক্ষেত্রে এটি সম্ভবত শেষ বিশ্বকাপ ছিল বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ৩৩ বছর বয়সী এমিলিয়ানো মার্তিনেজের জাতীয় দলে ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

আপডেট সময় : 08:25:38 pm, Tuesday, 21 July 2026