Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:36 pm, Friday, 17 July 2026
  • 3 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মেলেকপুরাইকাটি সাধুপাড়া গ্রামের দীর্ঘদিনের বেহাল রাস্তা অবশেষে সংস্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে ইটের সলিংয়ের মাধ্যমে রাস্তাটি সংস্কার হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

সরেজমিনে দেখা যায়, জয়দেব সাধুর বাড়ির পাশ থেকে বরুণ সাধুর বাড়ি পর্যন্ত প্রায় ৫১৫ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ এ সড়ক ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং মন্দিরে আগত ভক্তদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হতো। ফলে পথচারী, ভ্যান ও মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে সর্বশেষ রাস্তাটিতে ইটের সলিং করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো ধরনের সংস্কার বা রক্ষণাবেক্ষণ না হওয়ায় সড়কটির অধিকাংশ অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

এ অবস্থায় স্থানীয় বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি সাধুর উদ্যোগে গত ২৯ জানুয়ারি ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তাটি সংস্কারের জন্য একটি লিখিত আবেদন করা হয়। এ আবেদনকে গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। তাঁরই নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাসের তত্ত্বাবধানে ২০২৫–২৬ অর্থবছরের কাবিটা কর্মসূচির আওতায় চলতি বছরের ২৫ জুন রাস্তাটি ৫১৫ ফুট লাম্বা ও ৬ ফুট চওড়া ইটের সলিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়।

রাস্তা সংস্কারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা দ্রুত সমাধান হওয়ায় এখন যাতায়াত অনেক সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, প্রবীণ ব্যক্তি, নারী এবং মন্দিরে আগত ভক্তরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন।

দীর্ঘদিনের এ জনদুর্ভোগের অবসান ঘটায় স্থানীয় বাসিন্দা, মন্দিরের পূজারী, মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি সাধুসহ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর

আপডেট সময় : 08:15:36 pm, Friday, 17 July 2026