
মোঃ মাওলাদ হোসেন মঈন,
কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর সুমন এর নির্দেশনায় আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় এক হাজার মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরনে অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার ফয়সাল খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সিকদার, সহসভাপতি আনিস সিকদার ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সর্দদার ,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ দর্জি ও কাউখালী উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান, সদস্য সচিব রাকিব তালুকদার উপস্থিত ছিলেন।
বিতরণ কর্মসূচিতে ১ হাজার দু:স্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

























