Dhaka , Tuesday, 14 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ প্রদান বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০

নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১

  • Reporter Name
  • আপডেট সময় : 03:49:48 pm, Tuesday, 14 July 2026
  • 4 বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস-এর একটি গাড়ি লক্ষ্য করে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ হামলায় বাহিনীর এক সদস্য নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাজ্যের চুমৌকেদিমা জেলায় এ হামলার ঘটনা ঘটে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্নেল অমিত শুক্লা এক বিবৃতিতে জানান, আসাম রাইফেলসের একটি অপারেশনাল টহল চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি বলেন, আহত সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।

গত এক সপ্তাহের মধ্যে আসাম রাইফেলসের ওপর এটি দ্বিতীয় হামলা। এর আগে ৬ জুলাই মণিপুরের উখরুল জেলায় এক হামলায় বাহিনীটির দুই সদস্য নিহত হন।

উল্লেখ্য, নাগাল্যান্ডের চুমৌকেদিমা এবং মণিপুরের উখরুল—উভয় জেলাতেই নাগা জনগোষ্ঠীর আধিক্য রয়েছে। নাগাদের বৃহত্তম সশস্ত্র সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)-এর সঙ্গে ভারত সরকারের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, এনএসসিএনের বিরোধী কয়েকটি সশস্ত্র নাগা গোষ্ঠী এখনো এ অঞ্চলে সক্রিয় রয়েছে।

তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি।

এর আগে চলতি বছরের মে মাসে মিয়ানমার সীমান্তসংলগ্ন মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন সশস্ত্র সদস্য নিহত হয়েছিল। ওই ঘটনার পর এবারসহ বাহিনীটির ওপর তিন দফা হামলার ঘটনা ঘটল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১

আপডেট সময় : 03:49:48 pm, Tuesday, 14 July 2026