Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:50:33 pm, Friday, 19 June 2026
  • 76 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিনের দখলি সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। তবে পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা আলহাজ্ব ইকবাল কাগুজী প্রায় ৭ বিঘা জমিতে নব্বইয়ের দশক থেকে চিংড়ি ও ধান চাষ করে আসছেন। এর মধ্যে ৭৩ শতক ভিপি (ভেস্টেড) জমি বাংলা ১৩৮৫ সাল থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মূলে ভোগদখলে রয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, উক্ত ৭৩ শতক জমির ডিসিআর পাওয়ার লক্ষ্যে এবং জমির দখল প্রমাণের উদ্দেশ্যে বুধবার (১৭ জুন) সকালে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী লোকজন নিয়ে ঘেরের পাশের রাস্তার ওপর একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় ঘেরের মালিক আলহাজ্ব ইকবাল কাগুজী বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইকবাল কাগুজী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

আলহাজ্ব ইকবাল কাগুজী বলেন, আমি এবং আমার পূর্বসূরিরা প্রায় ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। মোট ৭ বিঘা জমির মধ্যে ৭৩ শতক ভিপি সম্পত্তি রয়েছে। চলতি বছর ওই জমির ডিসিআরের জন্য আবেদন করেছি। কিন্তু মন্টু কাগুজীও একই জমির ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে আমার আবেদনের বিরুদ্ধে আপত্তি দিয়ে পৃথক আবেদন করেছেন।

জমি দখলের বিষয়ে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী জানান, ভূমি অফিস থেকে বলেছে জমি দখলে নাথাকলে ডিসিআর পাওয়া যাবেনা সেজন্য দখলে গিয়েছিলাম। আমি জামায়াতে ইসলামী দল করি কিন্তু বর্তমানে কোন পদে নেই।

পাইকগাছা পৌরসভার জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু বলেন মন্টু ভাই জামায়াতে ইসলামী দল করে সত্য তবে সে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিচের দিকে পদে আছেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি জানান, উক্ত জমির ডিসিআরের জন্য উভয় পক্ষ আবেদন করেছে। বিষয়টি শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। প্রকৃত দখল ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ডিসিআর প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ

আপডেট সময় : 06:50:33 pm, Friday, 19 June 2026