Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:56 pm, Monday, 25 May 2026
  • 40 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের মাঙ্গনডাঙ্গা গ্রামে এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। নিজের গাছের বিক্রি করা তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীদের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে মোঃ আতিয়ার রহমান (৫৬) নামের এক বৃদ্ধ গাছ মালিক গুরুতর আহত হয়েছেন।

​আজ (সোমবার) দুপুর ১২টার পর মাঙ্গনডাঙ্গা গ্রামের বাঁশতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান ওই গ্রামের জনাব আলীর ছেলে।

​ঘটনা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত আতিয়ার রহমান তার মালিকানাধীন একটি গাছের তাল বিক্রি করেছিলেন। আজ দুপুরে একই গ্রামের মোঃ সত্তার মোল্যার ছেলে মেহেদী মোল্যা এবং মৃত হাসেম সর্দারের ছেলে জিল্লা সর্দার ওই গাছ থেকে জোরপূর্বক তাল পাড়তে যায়। আতিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের তাল পাড়তে নিষেধ করেন এবং জানান যে তালগুলো ইতিমধ্যেই অন্য একজনের কাছে বিক্রি করা হয়েছে।

​এই নিষেধ করাকে কেন্দ্র করে মেহেদী ও জিল্লা সর্দার ক্ষিপ্ত হয়ে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতিয়ার রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে এবং কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
​আতিয়ার রহমানের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাকে দ্রুত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রকাশ্য দিবালোকে বৃদ্ধ আতিয়ার রহমানের ওপর এমন বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার ঘটনায় মাঙ্গনডাঙ্গা গ্রাম জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী মেহেদী ও জিল্লা সর্দারের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ অলি মিয়া জানান, ঘটনাটি জানার পরে ওই এলাকার ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত

আপডেট সময় : 06:15:56 pm, Monday, 25 May 2026