Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:32:01 pm, Sunday, 24 May 2026
  • 34 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল থেকে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা ১২৭ জন ‘আলোর পথের অভিযাত্রী’র মাঝে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। রবিবার (২৪ মে) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজিত এ অনুষ্ঠানে আত্মসমর্পণকারী সাবেক জলদস্যুদের বর্তমান জীবনযাপন, পুনর্বাসন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। র‌্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা, ডাকাতি, অস্ত্র ব্যবসা ও অপহরণের মতো অপরাধ দমনে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘদিন ধরে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। অস্ত্রধারী সন্ত্রাসী, দুর্ধর্ষ ডাকাত, চাঁদাবাজ, খুনি, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় সাধারণ মানুষের মাঝে বাহিনীটির প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযান, গোয়েন্দা তৎপরতা ও নিবিড় তত্ত্বাবধানে ২০১৮ এবং ২০২০ সালে মোট ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। দীর্ঘদিন ধরে এসব জলদস্যুরা দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করলেও র‌্যাবের উদ্যোগে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পান। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা, সামাজিকভাবে পুনঃএকীভূতকরণ এবং বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে র‌্যাব। পরবর্তীতে উপকূলীয় এলাকায় জলদস্যুতা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগের অংশ হিসেবে ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যুকে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করতে সক্ষম হয় র‌্যাব-৭, চট্টগ্রাম। এ নিয়ে মোট ১২৭ জন সাবেক জলদস্যু বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন বলে জানায় র‌্যাব। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ১১টায় মহাপরিচালক, র‌্যাব ফোর্সেসের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রামের পতেঙ্গাস্থ এলিট হল পতেঙ্গা-এ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান। এছাড়াও র‌্যাব-৭, চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আত্মসমর্পণকারী সাবেক জলদস্যুরা র‌্যাবের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, অপরাধের অন্ধকার পথ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে প্রতিষ্ঠিত হতে র‌্যাবের সহযোগিতা ও মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকা এবং পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পেরে তারা সন্তুষ্ট। র‌্যাব কর্মকর্তারা জানান, আত্মসমর্পণকারী এসব ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‌্যাবের অভিযান এবং নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ

আপডেট সময় : 03:32:01 pm, Sunday, 24 May 2026