
মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক
প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার সব সময় প্রান্তিক কৃষক ও মৎস্য চাষীদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপজেলার ৬ জন মৎস্য চাষীকে মৎস্য খাদ্য, অক্সিজেন সাপ্লাই মেশিন, গাছের চারা প্রদান করা হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের এর আগেও পোনা মাছ সরবরাহ করা হয়েছিল। এবার মাছ চাষে আরও উৎসাহিত করতে খাদ্য সহায়তা দেওয়া হলো।
























