Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের চাল কম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, নিশ্চুপ প্রশাসন রামগঞ্জে টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া গভীর রাত পর্যন্ত ব্যস্ত কামাররা অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য মিরপুরে শাহ আলীর (র.) মাজারে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি র‌্যাবকে আধুনিক এলিট ফোর্সে রূপান্তরে নতুন আইন আসছে: স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার গাইবান্ধায় ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮০ হাজার গ্রাহক সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা হজযাত্রীদের ধর্মীয় সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দেবেন সৌদি গ্র্যান্ড মুফতি রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ বাথরুমে লুকিয়ে বেঁচে যান ইমরান হাশমি রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার মধুপুর পৌর শহরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত “মমতা’র আয়োজনে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন সভা অনুষ্ঠিত” মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:06:07 pm, Monday, 18 May 2026
  • 10 বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি,

রাজশাহীর সঙ্গে সারা দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যানকে কেন্দ্র করে শ্রমিকদের কর্মসূচির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল থেকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় শ্রমিকরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটা পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী বাস চলাচল স্বাভাবিক হয়নি।

শিরোইল বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ রয়েছে এবং অসংখ্য যাত্রী সেখানে অপেক্ষা করছেন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ দেখা দেয়।

ঢাকাগামী যাত্রী রাকিবুল ইসলাম বলেন, “নিজেদের মধ্যে সমস্যা হলেই তারা বাস বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে।” অন্যদিকে কুমিল্লাগামী যাত্রী সেকাদুল ইসলাম বলেন, স্ত্রীর অসুস্থতার কারণে জরুরি কাজে বাড়ি যাচ্ছিলেন, কিন্তু এ ধরনের কর্মসূচিতে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে। তবে নতুন এই কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ নির্বাচনের দাবি জানিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণার পর থেকেই শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার ফলে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে সাধারণ যাত্রীরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে ভোগান্তি কমে আসে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের চাল কম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, নিশ্চুপ প্রশাসন

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

আপডেট সময় : 03:06:07 pm, Monday, 18 May 2026