Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো?

অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:19 pm, Sunday, 17 May 2026
  • 38 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় শনিবার গভীর রাতে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লিচু চাষি ও ব্যবসায়ীরা। ঝড়ের তাণ্ডবে অনেক গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায় পাকা ও আধাপাকা লিচু। কোথাও কোথাও পুরো ডালসহ লিচু ছিঁড়ে পড়ায় বাগানজুড়ে দেখা গেছে ক্ষতির চিত্র।
রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, টেপিরবাড়ী এলাকার বিভিন্ন বাগানে একদল শ্রমিক ঝড়ে পড়ে যাওয়া লিচু বাছাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ ঝুড়িতে ভরে লিচু তুলছেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত ডাল সরিয়ে নিচ্ছেন।
স্থানীয় লিচু ব্যবসায়ী সফিজ উদ্দিন বলেন,
“গত রাতের ঝড়ে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার এখানে ৩০ থেকে ৩৫ জন লোক কাজ করে। দুই মাস আগে ধার-দেনা করে বাগান মালিকদের অগ্রিম টাকা পরিশোধ করেছি। এখন কীভাবে সেই ঋণ শোধ করব আর শ্রমিকদের মজুরি দেব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”
তিনি আরও জানান, চলতি মৌসুমে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে বাগানের যথাযথ পরিচর্যা সম্ভব হয়নি। ফলে এবার কাঙ্ক্ষিত উৎপাদনও পাওয়া যায়নি। এর মধ্যেই ঝড়ের আঘাতে লোকসানের মাত্রা আরও বেড়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় খুচরা বাজারের পাশাপাশি টঙ্গীর কামারপাড়া আড়তেও গাজীপুরের লিচুর চাহিদা রয়েছে।প্রতি এক হাজার লিচুর পাইকারী বাজার মূল্য ২৮০০ থেকে ৩২০০ টাকা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার সেই সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।
স্থানীয় বাগান মালিক ও ব্যবসায়ীদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ কৃষিঋণ এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার সুযোগ পেলে গাজীপুরে বাণিজ্যিকভাবে লিচুর ব্যাপক উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন, পরিকল্পিত উদ্যোগ নিলে দেশের অন্যতম লিচু উৎপাদন অঞ্চল হিসেবে গাজীপুর আরও পরিচিতি লাভ করতে পারে।

গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল লিচু শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। লিচুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, কপার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়া লিচু শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে এবং গরমে প্রশান্তি এনে দেয়।
বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে লিচু খেলে হজমশক্তি ভালো থাকে এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত লিচু খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাজীপুরের লিচুচাষি ও ব্যবসায়ীরা এখন সরকারের সহায়তা এবং অনুকূল আবহাওয়ার প্রত্যাশায় দিন গুনছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ

অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন

আপডেট সময় : 07:56:19 pm, Sunday, 17 May 2026