Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:04:44 pm, Sunday, 10 May 2026
  • 59 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রামগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানী, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে মাসের পর মাস ঘুরেও সংযোগ পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী ব্যক্তি, অবৈধ ইটভাটা ও বহুতল ভবনের মালিকরা দ্রুত সংযোগ ও লোড বৃদ্ধি সুবিধা পাচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের তার সংকট, ট্রান্সফরমার বরাদ্দ নেই, নতুন মিটার সংকট, অনলাইন জটিলতা কিংবা জমির খতিয়ান সংক্রান্ত নানা অজুহাত দেখিয়ে আবেদন ঝুলিয়ে রাখা হচ্ছে। অথচ গোপন চুক্তির মাধ্যমে কিছু গ্রাহক দ্রুত সংযোগ পাচ্ছেন।

আশারকোটা গ্রামের সাদ্দাম হোসেন জানান, গত ৪ মে ২০২৫ তারিখে অনলাইনে আবেদন করে এখনো সংযোগ পাননি। জমির খতিয়ানে পিতার নাম থাকায় তার আবেদন আটকে আছে বলে জানানো হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন পৌরসভার কর্মচারী পিন্টু, আরিছপুরের মাকসুদুর রহমান, আগুনখীলের মোস্তাক আহম্মেদ, রতনপুরের মাহাবুবুর রহমানসহ অনেকে।

অভিযোগ রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত ১২টি বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পেও দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, যদিও সংশ্লিষ্ট ঠিকাদাররা বারবার অফিসে যোগাযোগ করেছেন।

এছাড়া পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতাল, কর্ণফুলী সিটি কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনায় সংযোগের জন্য টাকা জমা দেওয়ার পরও দুই বছরেও ট্রান্সফরমার স্থাপন করা হয়নি। কর্ণফুলী সিটি কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৯৮ হাজার টাকা জমা দেওয়ার পরও এখনো সংযোগ মেলেনি। অথচ পাশের একটি নতুন ভবন অল্প সময়েই বিদ্যুৎ সুবিধা পেয়েছে।

অন্যদিকে অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশে বিচ্ছিন্ন করা একটি ইটভাটায় পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে নিয়মের বাইরে ট্রান্সফরমার স্থাপনের ঘটনাও উল্লেখ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান অভিযোগ করেন, প্রতি মিটার অনুমোদনে নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়। বড় প্রকল্পের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাদা সমঝোতার প্রয়োজন হয় বলেও দাবি তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জোনাল অফিসের ওয়ারিং ইন্সপেক্টর শিমুল বড়ুয়া বলেন, “গ্রাহকরা অনলাইনে আবেদন করলে সিরিয়াল অনুযায়ী মিটার দেওয়া হচ্ছে, এখানে কোনো অনিয়ম নেই।”
ডিজিএম শাহীন রেজা ফরাজী জানান, বরাদ্দ সংকট ও গ্রাহকদের শর্ত পূরণ না করার কারণেই অনেক আবেদন ঝুলে আছে। জনস্বাস্থ্য প্রকৌশলের ১২টির মধ্যে ৬টি সংযোগ ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

আপডেট সময় : 02:04:44 pm, Sunday, 10 May 2026