Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল

  • Reporter Name
  • আপডেট সময় : 12:25:30 pm, Wednesday, 6 May 2026
  • 55 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ৭ বছর বয়সী শিশু নেয়ামুলকে অমানবিকভাবে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের চাঞ্চল্যকর মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৬ বছর পর বিচার সম্পন্ন হওয়ায় এই রায়কে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে উন্নত চিকিৎসা শেষে সুস্থ হওয়া ভিকটিম নেয়ামুলকে তার পিতার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) জানায়, ২০১০ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় শিশু নেয়ামুলকে অপহরণ করে শরিফুল ইসলাম ওরফে কোরবান আলীসহ ৫ জন। পরে তাকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় ভিকটিমের পিতা মো. উমেদ আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে র‌্যাব-১ মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তকালে প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয় এবং তিনজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

র‌্যাব-১ ২০১১ সালের ১৫ মে মামলার চার্জশিট আদালতে দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ মামলার রায় ঘোষণা করে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এদিকে, ঘটনার ভয়াবহতা আন্তর্জাতিকভাবে আলোচিত হলে ২০১২ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম CNN-এর সহযোগিতায় এবং মানবাধিকার সংগঠনের উদ্যোগে নেয়ামুলকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই মাস চিকিৎসা শেষে সে সুস্থ হয়ে দেশে ফিরে আসে।

পরবর্তীতে ২০২৬ সালের ৯ এপ্রিল আদালত ভিকটিমকে তার পিতার জিম্মায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী ৫ মে র‌্যাব-১-এর তত্ত্বাবধানে এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নেয়ামুলকে তার পিতা মো. উমেদ আলীর কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১ জানায়, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল

আপডেট সময় : 12:25:30 pm, Wednesday, 6 May 2026