Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:05 pm, Monday, 4 May 2026
  • 80 বার পড়া হয়েছে
‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে চলমান কালভার্ট নির্মাণকাজে চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। বিকল্প সড়কের অভাবে এই সড়ক দিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় সড়কটির মধ্যে থাকা ৭টি কালভার্টের মধ্যে ইতোমধ্যে ৬টির পুরোনো কাঠামো ভেঙে পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তবে টেকসই বিকল্প সড়ক নির্মাণ না করেই কালভার্টগুলো ভেঙে ফেলায় স্থানীয়দের দৈনন্দিন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কিছু বিকল্প পথ তৈরি করা হলেও সেগুলো ব্যবহার উপযোগী নয়। সামান্য বৃষ্টিতেই এসব পথ পানির নিচে তলিয়ে যায়, ফলে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে।
সড়কটি ব্যবহারকারী মুদি দোকানি নুরে আলম জমাদ্দার বলেন, “ভাঙা কালভার্টের কংক্রিট ও মাটি দিয়ে যে অস্থায়ী রাস্তা করা হয়েছে, তা ১০ মিনিটের বৃষ্টিতেই ডুবে যায়। তখন পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়।”
পথচারী আইয়ুব আলী মুন্সি বলেন, “বিকল্প সড়ক একেবারেই অনুপযোগী। কোনো যানবাহন তো দূরের কথা, হেঁটেও ঠিকমতো যাওয়া যায় না। কয়েকদিন আগের বৃষ্টির কাদাও এখনো শুকায়নি।”
প্রতিদিন এই সড়ক দিয়ে দুই ইউনিয়নের সহস্রাধিক মানুষ চলাচল করেন। এছাড়া দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করে। বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। স্থানীয়দের আরও অভিযোগ, কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরেন্য এন্টারপ্রাইজের ঠিকাদার সালেহ হাসান জানায়, বিকল্প সড়ক নির্মাণের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকায় টেকসই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ঠিকাদার সালেহ হাসান।
ঝালকাঠি সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল্লাহ হেল বাকী বিল্লাহ বলেন, “কালভার্ট নির্মাণে বিকল্প সড়কের জন্য বরাদ্দ সীমিত থাকে। তাই টেকসই বিকল্প পথ তৈরি করা সম্ভব হয়নি। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ

আপডেট সময় : 07:06:05 pm, Monday, 4 May 2026