Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 05:32:39 pm, Wednesday, 29 April 2026
  • 152 বার পড়া হয়েছে

মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাসে পূর্ব ঘোষিত নির্ধারিত কোর্সের শিট না আনার অভিযোগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রিতু (ছদ্মনাম) নামের এক ছাত্রী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে (মেডিকেলে) ভর্তি করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোর্সের ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরপরই রিতু (ছদ্মনাম) নামের এক ছাত্রী হঠাৎ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। এ সময় তার সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। চেক করে চিকিৎসা দেয় চিকিৎসক।

তবে ক্লাসের সহপাঠীরা জানান, ওই ছাত্রী আগে থেকেই দুর্বল মনের অধিকারী ছিলেন। এর আগেও প্যানিক এ্যাটাকের নজির রয়েছে।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডাঃ এস এম শাহেদ হাসান জানান, এক শিক্ষার্থীকে আনলে চেক করে চিকিৎসা দেওয়া হয়েছে। প্যানিক এ্যাটাক টাইপের রোগ। তবে প্রয়োজনীয় চিকিৎসার শেষে এখন শঙ্কা মুক্ত আছে সে।

এ বিষয়ে জানতে চাইলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক ড. সঞ্জয় সরকার বলেন, “আমি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম একটি নির্ধারিত শিট আনার জন্য। ক্লাসে কে কে শিট নিয়ে আসেনি তা জানতে চেয়ে হাত তুলতে বললে কেউ হাত তোলেনি। পরে একসময় দেখতে পাই একজনের শিট নেই। এরপর চেক করে দেখা যায় ১৭-১৮ জনের মতো শিক্ষার্থী শিট আনেনি। শিট না আনা এবং মিথ্যা বলার অপরাধে আমি তাদের ক্লাস থেকে বের হয়ে যেতে বলি। পরে জানতে পারি, বাইরে গিয়ে এক শিক্ষার্থীর প্যানিক অ্যাটাক করেছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

আপডেট সময় : 05:32:39 pm, Wednesday, 29 April 2026