Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:29 pm, Sunday, 26 April 2026
  • 107 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

নদী ভাঙনকে ঘিরে রাজনীতি নয়, বাস্তব সমাধানই এখন সবচেয়ে জরুরি এমন বার্তাই দিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, নদী ভাঙন নিয়ে অনেক সময় নানা ধরনের রাজনৈতিক আলোচনা ও দোষারোপ দেখা যায়, কিন্তু আমাদের লক্ষ্য রাজনীতি নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থায়ী সমাধান গড়ে তোলা। অবহেলিত শরীয়তপুরকে উন্নয়নের ধারায় এনে একটি গর্বিত ও নিরাপদ জেলায় রূপান্তর করাই তাদের প্রধান লক্ষ্য।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র সরাসরি অবলোকন করেন। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের আতঙ্কে থাকা মানুষজন তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারানোর শঙ্কার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আরও জানান, সরকার চায় না আসন্ন বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু হতে পারে, যাতে করে স্থানীয় জনগণের জানমাল রক্ষা করা যায় এবং তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এদিকে শরীয়তপুর জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। এরই অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, পদ্মা ও মেঘনা নদীর তীব্র স্রোত ও প্রাকৃতিক পরিবর্তনের কারণে প্রতিবছরই ভাঙনের ঝুঁকি বাড়ছে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই দ্রুত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, এই পরিদর্শন শুধু আশ্বাসে সীমাবদ্ধ থাকবে না, বরং দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নদী ভাঙন থেকে স্থায়ী মুক্তি মিলবে এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা ফিরে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপডেট সময় : 01:11:29 pm, Sunday, 26 April 2026