Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক

  • Reporter Name
  • আপডেট সময় : 11:48:48 am, Thursday, 23 April 2026
  • 115 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ড বা জ্বালানি কার্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চাপারহাট এলাকার একটি ফিলিং স্টেশনে এই যাচাই কার্যক্রম চলাকালীন সৃষ্ট সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কার্ডধারীরাই যেন জ্বালানি সুবিধা পান, সেটি নিশ্চিত করতেই এই আকস্মিক তদারকি চালানো হয়। বুধবার বিকেলে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের একটি পাম্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান উপস্থিত থেকে নিজে মনিটরিং করেন। এসময় এক ব্যক্তি অন্যের কার্ড ব্যবহার করে তেল নেওয়ার চেষ্টা করলে যাচাই-বাছাইয়ের সময় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হলে ইউএনও শামীমা আক্তার জাহান প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, কার্ড যাচাইয়ের সময় নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কাউকে শারীরিকভাবে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি। ইউএনও বলেন, “মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে স্বচ্ছতা নিশ্চিতে আমাদের কঠোর হতে হয়। সেখানে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, যা তাৎক্ষণিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র বুঝিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।”

স্থানীয়রা জানান, জ্বালানি ব্যবস্থাপনায় অনিয়ম ও অন্যের কার্ড ব্যবহারের প্রবণতা রোধে প্রশাসনের এই সক্রিয় অবস্থান অত্যন্ত ইতিবাচক। তবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সময় অধিকতর সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করছেন অনেকে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, কার্ড জালিয়াতি ও জ্বালানি খাতের অনিয়ম ঠেকাতে এই নজরদারি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। একইসঙ্গে মাঠপর্যায়ে তদারকির সময় যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক

আপডেট সময় : 11:48:48 am, Thursday, 23 April 2026