Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:02:39 pm, Wednesday, 22 April 2026
  • 99 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলায় সরাসরি নির্বাচিত দুই সংসদ সদস্যের পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকেও আরও দুজন মনোনয়ন পাওয়ায় জেলার মোট সংসদ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর মধ্যে তিনজনই নারী হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা সম্প্রতি ঘোষণা করেছে বিএনপি। এতে ১২ নম্বরে রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহসভাপতি জীবা আমিনা খান। তিনি ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামে। তাঁর বাবা আক্তার উদ্দিন আহমেদ পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন।
এদিকে ১১-দলীয় জোট থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু। তাঁর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তিনি একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তবে পরে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাড়ি রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ি। অন্যদিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তাঁর স্বামীর বাড়ি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে।
ফলে ঝালকাঠি জেলার চারটি উপজেলা—রাজাপুর, নলছিটি, সদর ও কাঁঠালিয়া—এবার জাতীয় সংসদে আলাদা প্রতিনিধিত্ব পাচ্ছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলের সমস্যা পৃথকভাবে সংসদে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন বলেন, আগে একটি আসনের সমস্যা অনেক সময় অন্য এলাকায় গুরুত্ব পেত না। এখন চারজন সংসদ সদস্য থাকায় প্রত্যেকে নিজ নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরতে পারবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো এবার জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

আপডেট সময় : 12:02:39 pm, Wednesday, 22 April 2026