Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর

লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:01:12 pm, Wednesday, 22 April 2026
  • 12 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আজাহার আলী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রের মিলনায়তনে নবাগত কেন্দ্র প্রধান ড. আজাহার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী, কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সঞ্চালনা করেন।

এসময় বক্তারা ড. লতিফুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং গবেষণায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বক্তব্য দেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল, ড. গোলাম সাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, সহকারী অধ্যাপক আবু সাবাহ ও আব্দুল আলিমসহ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ড. মোঃ লতিফুল ইসলাম ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এই কেন্দ্রে যোগদান করেন। টানা প্রায় ২৮ বছর একই প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সর্বশেষ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে উন্নীত হন। উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছ ও কাঁকড়ার চাষাবাদ উন্নয়ন এবং প্রজনন প্রযুক্তি উদ্ভাবনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার গবেষণালব্ধ ৫০টিরও বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া এপিএ মূল্যায়নে টানা তিনবার প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি কেন্দ্রটিকে জাতীয় পর্যায়ে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।

সম্প্রতি ড. লতিফুল ইসলামকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা শাখায় বদলি করা হয়েছে। ভবিষ্যতে তিনি প্রতিষ্ঠানটির মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন বলেও সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

অন্যদিকে, নবনিযুক্ত কেন্দ্র প্রধান ড. আজাহার আলী পূর্বেও এই কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সৈয়দপুরের স্বাদুপানি উপকেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর যোগদানের মাধ্যমে লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান

আপডেট সময় : 12:01:12 pm, Wednesday, 22 April 2026