Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

 মার্কিন কংগ্রেস সদস্য টুইটারে ‘নিষিদ্ধ’ হলেন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:03:44 am, Tuesday, 4 January 2022
  • 260 বার পড়া হয়েছে

 মার্কিন কংগ্রেস সদস্য টুইটারে ‘নিষিদ্ধ’ হলেন

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

নিজস্ব প্ল্যাটফর্মে কোভিড মহামারীর তথ্যের প্রচারে আগের চেয়ে সতর্ক হয়েছে সামাজিক মাধ্যমগুলো, নীতিমালা কঠোর করে বেড়েছে ভুয়া তথ্য ও মিথ্যাচার ঠেকানোর তৎপরতা। তারই অংশ হিসেবে এবার টুইটারে নিষিদ্ধ করা হয়েছে এক মার্কিন কংগ্রেস সদস্যকে।

চারবারের বেশি কোভিড নীতিমালা ভঙার কারণে জর্জিয়ার কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিনের ব্যক্তিগত অ্যাকাউন্ট “স্থায়ীভাবে স্থগিত” করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

এই প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে টুইটার মুখপাত্র কেটি রোসবরো জানিয়েছেন, প্ল্যাটফর্মের কোভিড-১৯ নীতিমালা বারবার ভাঙার কারণে স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে গ্রিনের অ্যাকাউন্ট।

তিনি বলেন, আমরা আগেই পরিষ্কার বলেছিলাম যে, বারবার নীতিমালা ভাঙলে স্ট্রাইক ব্যবস্থা অনুযায়ী আমরা ওই অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে স্থগিত করবো।

২০২১ সালের মার্চ মাস থেকে ‘ফাইভ-স্ট্রাইক’ ব্যবস্থা চালু করেছে টু্‌ইটার। কোভিড-১৯ নিয়ে কোনো পোস্টে ভুয়া বা মিথ্যা তথ্য থাকলে ওই অ্যাকাউন্ট লক করে দেয় সাইটটি। যতোবার অ্যাকাউন্ট থেকে ওই ধরনের ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা হবে, ততো লম্বা হবে ওই শাস্তিমূলক পদক্ষেপ।

কিন্তু পঞ্চমবারের মতো ‘স্ট্রাইক’ হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করে টুইটার। কোন টুইটের কারণে টেইলম পঞ্চম স্ট্রাইকের ভুক্তভোগী হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ভার্জ। তবে বার্তাসংস্থা বিবিসি বলছে, শনিবার গ্রিন যুক্তরাষ্ট্রে “কোভিড টিকার কারণে মৃত্যুর হার অসম্ভবরকম বেশি” টুইট করার পরই ‘নিষিদ্ধ’ হয়েছে তার অ্যাকাউন্ট।

নিষিদ্ধ হওয়ার পর টুইটারকে “আমেরিকার শত্রু” বলে আখ্যা দিয়েছেন গ্রিন। বিকল্প সামাজিক মাধ্যম হিসেবে পরিচিত টেলিগ্রামে লম্বা পোস্ট দিয়ে ৪৭ বছর বয়সী কংগ্রেস সদস্য বলেছেন, সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো সত্যের প্রচার বন্ধ করতে পারবে না। টুইটার কমিউনিস্ট বিপ্লবের বেনামী সমর্থকদের সহযোগিতা করছে, এমন অভিযোগও তুলেছেন তিনি।

গ্রিনের দাবি, ভ্যাক্সিন অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেম (ভিএইআরএস)’ ডেটাবেইজ থেকে পাওয়া তথ্য টুইট করায় নিষিদ্ধ করা হয়েছে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। কোভিড টিকার বিরূপ প্রভাব সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে ডেটাবেইজটি।

গেল বছর প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গের কারণে একাধিকবার গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত করেছিল টুইটার। ভার্জ বলছে, প্রথমবার গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল টুইটারের “সিভিক ইন্টেগ্রিটি পলিসি” লঙ্ঘনের অভিযোগে। এরপর কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করায় অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছিল আরো দুইবার।

তবে, কংগ্রেস সদস্য হিসেবে টুইটারে গ্রিনের অফিশিয়াল অ্যাকাউন্টটি এখনও অক্ষত আছে বলে জানিয়েছে বিবিসি; অ্যাকাউন্টটি সচল থাকলেও তাতে নিয়মিত পোস্ট করেন না গ্রিনের কর্মীরা।

২০২০ সালের নির্বাচনের পর থেকে গ্রিন ওয়াশিংটনের সবচেয়ে সমালোচিত রাজনীতিবিদে পরিণেত হয়েছেন বলে মন্তব্য করেছে বিবিসি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গলা মিলিয়ে ২০২০ সালের নির্বাচনে বড় জালিয়াতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন গ্রিন, যদিও পরে ধোপে টেকেনি ওই অভিযোগ।

অতীতে যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী ও ষড়যন্ত্রবাদী সংগঠন ‘কিউঅ্যানন (QAnon)’–এর সঙ্গেও গ্রিনের সংশ্লিষ্টতার গুঞ্জন শোনা গেছে বিভিন্ন সময়ে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

 মার্কিন কংগ্রেস সদস্য টুইটারে ‘নিষিদ্ধ’ হলেন

আপডেট সময় : 12:03:44 am, Tuesday, 4 January 2022