Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

হাটহাজারিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মতবিনিময় সভা। 

  • Reporter Name
  • আপডেট সময় : 02:53:13 pm, Sunday, 6 July 2025
  • 144 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব হাটহাজারী চট্টগ্রাম,
হাটহাজারীতে এবি পার্টির মতবিনিময় সভায় লেঃ কর্নেল (অব.) দিদারের ঘোষণা-
“৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি, সর্বস্তরের মানুষদের নিয়ে হাটহাজারীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি”
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মোঃ দিদারুল আলম, পিএসসি। তিনি বলেন, ইতিমধ্যে প্রায় ২০০ আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে এবং বাকি আসনগুলোতেও প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। তবে দেশের স্বার্থে কোনো যৌক্তিক সমঝোতা বা জোট গঠন প্রয়োজন হলে এবি পার্টি সে পথও উন্মুক্ত রেখেছে।
শনিবার (৫ জুলাই) হাটহাজারীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল (অব.) দিদার এ কথা বলেন। তিনি বলেন, “হাটহাজারী আমার জন্মভূমি, আমার আশা ও স্বপ্ন। আমি এই মাটির সন্তান, তাই হাটহাজারীর মানুষের জন্য কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ আমার জীবন থেকে দশ বছর কেড়ে নিয়েছে-বিনা বিচারে আমাকে কারাবন্দি করা হয়েছিল। আমি এর বিচার চেয়ে উচ্চ আদালতে কোয়াশমেন্ট আবেদন করেছি, এবং এখন ক্ষতিপূরণ দাবি করব।”
এবি পার্টির নেতৃত্বে ‘বাংলাদেশ ২.০’ গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চব্বিশে জুলাই অভ্যুত্থানে এবি পার্টি সম্মুখ সারিতে ছিল। বর্তমানে দেশে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় এবি পার্টি একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। আমরা দুর্নীতিমুক্ত, কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।” তিনি আরও বলেন, “আমার লক্ষ্য শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং মানুষের জীবনে গুণগত পরিবর্তন আনা। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে আধুনিক, সবুজ ও স্মার্ট হাটহাজারী গড়তে চাই।”
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক। তিনি বলেন, “আমাদের প্রবাসীদের সমস্যা, যারা দেশের অর্থনীতিতে রেভিনিউ পাঠিয়ে অবদান রাখছেন, তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, “এবি পার্টি বাংলাদেশকে ‘বাংলাদেশ ২.০’ হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে। আমরা দাবি করেছি, চট্টগ্রাম বন্দর থেকে অর্জিত আয় থেকে ৩০% চট্টগ্রামের উন্নয়নে ব্যয় করতে হবে। হাটহাজারীসহ আশপাশের ১২টি সিস্টার সিটি নিয়ে একটি আধুনিক নগরী গঠনে এবি পার্টির স্পষ্ট পরিকল্পনা রয়েছে।” তিনি হাটহাজারী থেকে লেঃ কর্নেল (অব.) দিদারুল আলমকে নির্বাচিত করার আহ্বান জানান।
এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরীর উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার সদস্য জয়নুল আবেদীন, মোস্তাফা কামাল মনজু প্রমুখ।
মতবিনিময় সভায় এবি পার্টির রাজনৈতিক দর্শন, সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং হাটহাজারীর জন্য একটি সুপরিকল্পিত উন্নয়ন রূপরেখা উপস্থাপন করা হয়। সভা শেষে কর্নেল দিদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাটহাজারিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মতবিনিময় সভা। 

আপডেট সময় : 02:53:13 pm, Sunday, 6 July 2025