Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫ লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ

ল্যাপটপ বাসায়, ক্লাসে শিক্ষার্থী নেই: অনিয়মে ভরপুর প্রাথমিক বিদ্যালয়

ঝালকাঠির রাজাপুর সদরের ৯৯ নং উঃ পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী মাত্র ৬ জন। অথচ তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ৫ জন শিক্ষক।

বিদ্যালয়ের ল্যাপটপটি প্রধান শিক্ষক সাহিদা খানম নিজের বাসায় নিয়ে ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলেও সেটি চালু করা হয়নি। নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও শিক্ষকদের উপস্থিতিতেও রয়েছে অনিয়ম।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সরেজমিন দেখা যায়, বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষগুলো ফাঁকা। মাত্র ৬ শিক্ষার্থী উপস্থিত, তৃতীয় শ্রেণিতে ৪ জন, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ১ জন করে। এক শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থী গল্প করছিল, কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। অন্য কক্ষে একজন শিক্ষক তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলেন।

দুপুর ২টা ১৫ মিনিটেও প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায় উপস্থিতি নেয়া হয়নি। সাংবাদিকরা উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে শিক্ষকদের নিজেদের ইচ্ছেমতো হাজিরা দিতে দেখা যায়।

বিদ্যালয়ের নথি অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা ৫১ হলেও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাহিদা খানম বলেন, “আমার স্কুলে কাগজে-কলমে ৫১ জন শিক্ষার্থী। প্রতিদিন ৩০-৩৫ জন আসে। মাল্টিমিডিয়া সেটআপ হয়নি, ল্যাপটপ ঈদের ছুটির পর এখনো আনা হয়নি।” সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানান তিনি।

রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন বলেন, “বিদ্যালয় চলাকালে সরকারি ল্যাপটপ অবশ্যই স্কুলে থাকতে হবে। শিক্ষার্থী উপস্থিতি ও অন্যান্য অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষককে শোকজ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র জানান, “বিষয়টি জানতে পেরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন

ল্যাপটপ বাসায়, ক্লাসে শিক্ষার্থী নেই: অনিয়মে ভরপুর প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : 03:51:01 pm, Saturday, 5 July 2025