Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইট আ’টকা, দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:02:08 pm, Saturday, 5 July 2025
  • 156 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকে পড়ায় প্রায় দুই ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে মদিনা থেকে বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণ করে। এ সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় উড়োজাহাজটি রানওয়ে-২৩ প্রান্তে আটকে যায়, ফলে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত হয়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি রানওয়েতে থেমে যায়। পরে বাংলাদেশ বিমানের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং টিম (জিইসি) পুশ কার্টের মাধ্যমে সামনের চাকা টেনে ত্রুটি সারিয়ে নেয়। সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটি সরিয়ে নিয়ে এপ্রোনে রাখা হয়।

বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়েতে আটকে যায়। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে উড়োজাহাজটি সরানো হয়। এখন রানওয়ে স্বাভাবিকভাবে সচল।”

এ ঘটনায় চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ছাড়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়। তবে দ্রুত ব্যবস্থাপনার কারণে যাত্রীরা বড় ধরনের ভোগান্তিতে পড়েননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইট আ’টকা, দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ

আপডেট সময় : 02:02:08 pm, Saturday, 5 July 2025