Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

থানায় হামলা করে ছিনিয়ে নেওয়া এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • চঞ্চল
  • আপডেট সময় : 02:51:57 pm, Sunday, 6 July 2025
  • 97 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার রাতে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামী সোহেল রানা চপল ও বেলাল হোসেনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে শনিবার -৫ জুলাই- ভোরে চপলকে উপজেলার মির্জারকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

তবে অপর আসামী বেলাল এখনও পলাতক।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার -২ জুলাই- রাতে পাটগ্রাম শহরের পাশে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সরোওর বাজার নামক এলাকায় পাথর ও বালুবাহী ট্রাকে চাঁদাবাজির সময় সোহেল ও বেলালকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সেই রাতেই দুর্বৃত্তদের ২০০ থেকে ২৫০ জনের একটি দল পাটগ্রাম থানায় হামলা চালায়। সে সময় তারা থানা ভবনে ভাঙচুর ও লুটপাট চালিয়ে সোহেল ও বেলালকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পাটগ্রাম থানার ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার রাতে থানার এসআই শামসুল হক বাদী হয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় পাটগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়, এছাড়া অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এই ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে স্থানীয় এক বিএনপি নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বিএনপির ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও রহমতপুর মেসিরপাড়া এলাকার বাসিন্দা মাহিদুল ইসলাম, সোহাগপুরের আব্দুর রশিদ, বাউড়া গ্রামের হাবিবুর রহমান ও একই গ্রামের আবুল কালাম।

জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপি ও যুবদল থেকে দুইজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল এবং পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি শপিকার রহমান।

লালমনিরহাট পুলিশ সুপার -এসপি- মো. তরিকুল ইসলাম বলেন,  “এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে আমাদের ধারাবাহিক অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানায় হামলা করে ছিনিয়ে নেওয়া এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় : 02:51:57 pm, Sunday, 6 July 2025