Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:11 pm, Sunday, 19 April 2026
  • 109 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ এর অফিসার ফোর্স ১৮ এপ্রিল শনিবার, বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ “পপুলার মেডিকেল হল” ফার্মেসির দোকানের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট শুরু করে। চেকপোস্ট করাকালে একটি যাত্রীবাহী ভাড়াকৃত সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১৪-৫০২৭) কে সিগন্যাল দিয়ে থামিয়ে উক্ত সিএনজির যাত্রীদের তল্লাশিকালে সিএনজিতে থাকা একজন যাত্রী নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবির আভিযানিক টিমের অফিসার-ফোর্স উক্ত ব্যক্তিকে আটক করেন। তখন আভিযানিক টিম উপস্থিত উৎসুক জনতার সামনে আসামীর বডি সার্চ করলে সে নিজেই তার কোমরে গোঁজা অবস্থা হতে ক) ০১ (একটি) বিদেশি ৭.৬৫ পিস্তল বের করে দেয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে MADE IN U.S.A., 7.65 লেখা রয়েছে। তখন আভিযানিক টিম উপস্থিত লোকজনের সামনে অবৈধ অস্ত্রটি জব্দ করে হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সাইফুল ইসলাম (৪৪), পিতা-মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদ, মাতা-মৃত ছেনোয়ারা বেগম, সাং- চর হেয়ার, মোল্লা বাজার, মজিদ পন্ডিতের বাড়ি, ০৫নং ওয়ার্ড, ১০নং জাহাজমারা ইউপি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং বর্তমানে-বিবিরহাট, কাঁচাবাজার, ০২নং গলি, ফারুক মিয়ার টিনসেড ভাড়াঘর, ০৭নং সিটি কর্পোরেশন ওয়ার্ড, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম বলে জানায়। সে আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি সে নিজ দখলে রেখে সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে বর্ণিত সিএনজি অটোরিক্সা দিয়ে চালিতাতলী হতে আতুরার ডিপোর দিকে আসছিল এবং উক্ত অস্ত্রটি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সুযোগমতো সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামী মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটন করে থাকে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম (৪৪)-এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরিসহ সর্বমোট ০৫টি নিয়মিত মামলা রয়েছে।

পিসিপিআরঃ
১. পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২৭(১২)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১০(ক)।
২. পাঁচলাইশ থানার মামলা নং-১৩(০১)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১০ (ক)।
৩. চকবাজার থানার মামলা নং-১০(০৯)১৮, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।
৪. কোতোয়ালী থানার মামলা নং-৭১(০৭)১২, ধারা-19(f), ১৮৭৮ সালের অস্ত্র আইন।
৫. কোতোয়ালী থানার মামলা নং-৩০(০৭)১২, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ২৫(বি) এর ১(এ), তৎসহ ৪৬৭/৪৬৮/৪৭১/৪৮৯(এ)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে

আপডেট সময় : 04:13:11 pm, Sunday, 19 April 2026