
মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
(১৮ এপ্রিল শনিবার) কর্মসূচির আওতায় উপজেলার ইকোপার্ক সংলগ্ন খাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাওলাদ হোসেন মঈন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও দক্ষিণ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব সিদ্দিকী, দুর্নীতি প্রতিরোধ কমিটি গ্রিন ফোর্স এর সভাপতি এনামুল হক, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্ন অংশ সমন্বিত অভিযান।
























