Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:24:29 pm, Monday, 13 April 2026
  • 23 বার পড়া হয়েছে
‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাবনী আক্তার জানান, তার শ্বশুর প্রায় ২২ বছর আগে আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও ০.৫৫ শতাংশ জমি ক্রয় করেন।
তিনি বলেন, ২০১৯ সালে ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে পাশ্ববর্তী জমির মালিক ও তার পরিবারের সদস্যরা বাধা দেন এবং আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন। এ সময় মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও করেন তিনি। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় সালিশ বৈঠকের মাধ্যমে জমি পরিমাপ করে উভয়পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আদালতের রায়ও তাদের পক্ষে আসে বলে দাবি করেন লাবনী আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একতলা ভবন নির্মাণের পরও প্রতিপক্ষ তাদের ভবনের কার্নিশ সংলগ্ন জমি ও বাউন্ডারি ওয়াল দখল করে রাখে এবং বারবার বলার পরও তা ছাড়েনি। এ ছাড়া প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন।
লাবনী আক্তার বলেন, ২০২৬ সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করলে পুনরায় বাধা দেওয়া হয় এবং আদালতে আবারও ১৪৪ ধারা (মামলা নং-৭১/২০২৬, নলছিটি) জারির আবেদন করা হয়। তবে আদালত কাগজপত্র পর্যালোচনা শেষে তাদের পক্ষেই রায় দিয়ে মামলা নিষ্পত্তি করেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, মামলা নিষ্পত্তির পরও প্রতিপক্ষ ও তাদের অনুসারীরা পুনরায় হুমকি দিচ্ছে এবং স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে জীবননাশের ভয় দেখাচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, যেন তারা তাদের ক্রয়কৃত জমিতে নিরাপদে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেন এবং দখল ও হুমকি থেকে মুক্তি পান। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : 05:24:29 pm, Monday, 13 April 2026