Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:35:16 pm, Saturday, 11 April 2026
  • 97 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট জেলা শহরের ডালপট্টি এলাকায় দিনে-দুপুরে কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলায় মজমুল (৩৫) নামে এক নিরীহ পথচারী গুরুতর জখম হয়েছেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির পেটের ভুঁড়ি বের হয়ে গেছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন।
ঘটনার সূত্রপাত: শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোহন ও মোস্তসহ ৫-৬ জনের একটি কিশোর গ্যাং ওই এলাকায় মাদক সেবনের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। সেই সময় তারা চলে গেলেও কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ফিরে এসে তাণ্ডব শুরু করে।

এলাকায় ত্রাস সৃষ্টির এক পর্যায়ে পথচারী মজমুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে তার পেটে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।

হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহনের বাড়িতে হানা দেয়। মোহনকে না পেয়ে উত্তেজিত জনতা তার বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শহরের কেন্দ্রস্থলে এমন সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কিশোর গ্যাংয়ের সকল সদস্যকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

আপডেট সময় : 02:35:16 pm, Saturday, 11 April 2026