Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ: দেড় মাস পর নর্থ বেঙ্গল মোড় থেকে ধরা পড়ল গোলাপ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:34:47 pm, Saturday, 11 April 2026
  • 61 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট সদর উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি মোঃ গোলাপ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড়স্থ দারুস ইহসান প্রি-ক্যাডেট একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩, রংপুর-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাব অপরাধীদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় র‍্যাব অত্যন্ত কঠোর। সেই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্ত গোলাপ মিয়া তাঁর প্রতিবেশী ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করলেও গোলাপ এলাকা ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই গোলাপ মিয়া অত্যন্ত চতুরতার সাথে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

আসামি গ্রেফতারে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টা ৫০ মিনিটে শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকায় অবস্থান নেয়। পরে পাকা রাস্তার উপর থেকে ধর্ষণ মামলার মূল হোতা গোলাপ মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাপ সদর উপজেলার পশ্চিম আমবাড়ি গ্রামের জোনাব আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের সামাজিক অপরাধ দমনে র‍্যাবের অভিযান নিয়মিত চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ: দেড় মাস পর নর্থ বেঙ্গল মোড় থেকে ধরা পড়ল গোলাপ

আপডেট সময় : 02:34:47 pm, Saturday, 11 April 2026