Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিজিবির কড়া নজরদারি: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও মাদক জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:34:20 pm, Saturday, 11 April 2026
  • 62 বার পড়া হয়েছে

চঞ্চল,

সীমান্ত দিয়ে অবৈধ পথে ডিজেল পাচার ও মাদক চোরাচালান রুখতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৮০ লিটার ডিজেল এবং ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি’র বিশেষ টহলদল। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

১৫ বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাগভান্ডার বিওপির আওতাধীন ভুরুঙ্গামারীর ভোটহাট নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এসময় ড্রাম ভর্তি ৪৮০ লিটার ডিজেল তেল অবৈধভাবে পাচার ও মজুদের অভিযোগে জব্দ করা হয়। পরিবহনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় টহলদল এসব জ্বালানি তেল হেফাজতে নেয়।

একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে অনন্তপুর বিওপির একটি দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ৩১ বোতল ভারতীয় মদ ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ওই মদের বোতলগুলো উদ্ধার করে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আজ দুপুরে এক বিবৃতিতে জানান, জব্দকৃত ডিজেল ও মদের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫ হাজার ৭০০ টাকা। তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সবসময় মারমুখী অবস্থানে রয়েছে। জ্বালানি তেল ও মাদক পাচার রোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”

বিজিবি জানিয়েছে, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

বিজিবির কড়া নজরদারি: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও মাদক জব্দ

আপডেট সময় : 02:34:20 pm, Saturday, 11 April 2026